Tuesday, December 19, 2017
How To get Facebook Real auto friends request & Followers Bangla-2018 | It's Really Works!
How To get Facebook Real auto friends request & Followers Bangla-2018 | It's Really Works!
Saturday, October 21, 2017
Blue Whale Game সম্পর্কে জেনে নিন অজানা কিছু, ব্লু হোয়েল এর প্রভাব আসলে বাংলাদেশে কতোটুকু।
.
প্রথমেই বলে রাখি, ব্লু হোয়েল গেম সার্ফেস ওয়েবে কোথাও পাবেননা। এখন প্রশ্ন হলো, সার্ফেস ওয়েব কি? আমরা সবাই যেই ইন্টারনেট ইউজ করি ঐটাই Surface ওয়েব। সার্ফেস ওয়েবের সবগুলো ওয়েবসাইট সবার জন্য উন্মুক্ত যেমনঃ ফেসবুক, গুগল সহ বাকি যত সাইট। তাই ব্লু হোয়েল গেম সার্ফেস ওয়েবে ওপেন করা হয়নি কারণ এটা কেউ যেনো খুঁজে না পায়।
তাহলে ব্লু হোয়েল গেম কোথায় পাওয়া যাবে? উত্তর হলো, ডার্ক ওয়েবে। ডার্ক ওয়েব কি জানেন? ডার্ক ওয়েব হলো, ইন্টারনেটের বিশাল এক অন্ধকার জগত। তাই এটাকে Invisible ইন্টারনেটও বলা হয়। আমরা সাধারনত যেই ইন্টারনেট ইউজ করি তা সমগ্র ইন্টারনেট জগতের মাত্র ৫%, আর বাকি ৯৫% হলো ডার্ক ওয়েব।
.
আপনি যদি প্রশ্ন করেন, ডার্ক ওয়েবে কি কি থাকে? আমি আপনাকে বলবো, ডার্ক ওয়েবে কি কি নাই? ডার্ক ওয়েবে নাই এমন কিছুই নাই। মানে ডার্ক নেটে সবই আছে।
কোনো দেশের সব গোপন তথ্য, ফেইক পাসপোর্ট, লেটেস্ট মুভির পাইরেসি, আন্ডারওয়ার্ল্ডে যা যা হয়, কোনো প্রতিষ্ঠানের গোপন ফাইল, বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফল, লাইভ রেপ স্ট্রিম ভিডিও, লাইভ পর্নো, এমনকিছু বাকি নেই যা ডার্ক নেটে নাই।
.
ডার্ক ওয়েবে কিভাবে ঢুকবেন? ডার্ক ওয়েবে Opera, UC বা Google ক্রোমের মত নরমাল ব্রাউজার দিয়ে ঢুকতে পারবেন না। ডার্ক ওয়েবে ঢুকতে হলে আপনাকে টর (TOR) ব্রাউজার দিয়ে ঢুকতে হবে। টর ব্রাউজার আপনাকে ডার্ক ওয়েবে এক্সেস করাবে। পৃথিবীর কোন জায়গা থেকে আপনি ডার্ক ওয়েব ব্রাউজ করছেন সেটা কেউই ট্র্যাকিং করতে পারবেনা। ডার্ক ওয়েবে আপনি কোন জিনিসটা খুঁজতেছেন বা এক্সেস করতে চাইছেন সেটার বিশেষ একটা ওয়েবসাইট লাগবে, সেই সাথে লাগবে সেখানে এক্সেস করার পারমিশন। পারমিশন ছাড়া আপনি কোথাও ঢুকতে পারবেন না।
.
একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরুন, আপনার একটা শিল্প প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানের সব গোপন তথ্য বা হিসেবনিকেশ আপনি ইন্টারনেটে জমা রাখতে চান কিন্তু তা সবার জন্য এভেইলেবল করতে চাননা, তাহলে আপনাকে অবশ্যই ডার্ক ওয়েবে সাইট খুলে সবকিছু জমা রাখতে হবে। আপনার ডার্ক সাইটে যেকেউ ঢুকতে পারবেনা, তবে আপনার প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা ঢুকতে চাইলে তাকে আপনার পারমিশন নিয়ে আপনার সাইটে ঢুকতে হবে।
.
আপনি সার্ফেস ওয়েবে বা গুগলে সবকিছু সার্চ করে খুঁজে পাবেন কিন্তু ডার্ক ওয়েবে আপনি কোনোকিছু সারাজীবন সার্চ করলেও খুঁজে পাবেননা। কারণ ডার্ক ওয়েবে গুগলের মতো কোনো সার্চ ইঞ্জিন নাই। তাহলে ব্লুহোয়েল গেম কি ডার্ক ওয়েবেও পাওয়া যাবেনা? হ্যা, পাওয়া যাবে তবে আপনি ডার্ক ওয়েবে ব্লুহোয়েল খুঁজতে খু্ঁজতে ক্লান্ত হয়ে যাবেন। তখন পেলেও পেতে পারেন। মানে ডার্ক ওয়েবের কোথাও কোথাও ব্লুহোয়েল আছে, তবে তা এভেইলেবল না।
.
ডার্ক ওয়েবে ব্লুহোয়েল যদি খুঁজে পান তাহলে প্রথমে আপনাকে গেম খেলার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন কিন্তু পানিভাতের মতো কোনো সহজ ব্যাপার না। আপনাকে নিজের ইমেইল, পাসওয়ার্ড সহ যাবতীয় পার্সোনাল ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। প্রথম কয়েকবার রেজিস্ট্রেশন ফেইল লিখা আসবে। আপনাকে বারবার সঠিক ইনফো দিয়ে কমপক্ষে ৭-৮ বার ট্রাই করতে হবেই। ভাগ্য খারাপ হলে আরো বেশিবার করা লাগতে পারে। রেজিস্ট্রেশন করার পর "ব্লুহোয়েল গেম অলরেডি খেলতেছে" এমন কারো ইনভাইটেশন পেতে হবে। ইনভাইটেশন ছাড়া ব্লুহোয়েল গেম শুরু করতেই পারবেন না। এখন আপনি নিজেই বলুন, এতো এতো কাঠখড় পেড়িয়ে আমরা বাঙালীরা ব্লুহোয়েল গেম খেলতে যাবো কোন দুঃখে?
জেনে রাখুন, প্রফেশনাল হ্যাকার বা তথ্যপ্রযুক্তি এক্সপার্ট ছাড়া কেউ ডার্ক ওয়েবে ঢুকবেনা। আমাদের মতো ৯৫% বাঙ্গালী ডার্ক ওয়েব কি সেটাই জানিনা।
.
ব্লুহোয়েল গেমটা কাদের জন্য উপযোগী জানেন? যেসব ছেলেমেয়েরা খুব ডিপ্রেসড। যারা মনে মনে সুইসাইড করার প্ল্যান করে ফেলেছে, পৃথিবীর প্রতি যাদের ঘৃণা চলে এসেছে কেবল তাদের জন্যই ব্লুহোয়েল গেম বানানো হইসে। শুধু তারাই ব্লুহোয়েল খেলতে পারবে। তাহলে অন্য কেউ খেলতে পারবেনা? সরি টু সে, আপনার আমার মতো সুস্থ মনের কেউই ব্লুহোয়েল খেলতে পারবেনা কারণ খেলার আগে গেমের এডমিন কিছু প্রশ্ন করে আপনার মানসিক অবস্থা যাচাই করবে। এডমিন যদি আপনার মাঝে ডিপ্রেশন খুঁজে না পায় তাহলে আপনি ব্লুহোয়েল খেলতে পারবেন না। এডমিনরা চায়না সবাই ব্লুহোয়েল খেলুক। তারা কেবল ডিপ্রেশনে ভোগা মানুষ খুঁজে।
.
তাহলে বাংলাদেশে ব্লুহোয়েল গেমের বাস্তবতা কি? আমি বলবো, বাংলাদেশের ছেলেমেয়েরা ব্লুহোয়েল খেলবে সেই পরিস্থিতি এখনো আসেনি। আর আসার সম্ভাবনা নাই বললেই চলে। তবে সতর্কতা অবলম্বন করা ভালো।
.
এখন প্রশ্ন বাংলাদেশে ব্লুহোয়েল খেলে কয়েকজন মরসে এটা কি আদৌ সত্য?
আমি বলবো, এটা পুরোপুরি গুজব। সুইসাইড যেকেউ করতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তারমানে এই নয় যে সে ব্লুহোয়েলের স্বীকার। বাংলাদেশের সাধারণ পাবলিকের পক্ষে ব্লুহোয়েল খুঁজে বের করাই যেখানে প্রায় অসম্ভব সেখানে ব্লুহোয়েল খেলে কয়েকজন মারা গেছে পুরাই ভুঁয়া খবর। যে বা যারা গত কয়দিন আগে সুইসাইড করসে তাদের কারো ফোনেই ব্লহোয়েল গেম বা এরকম কিছুই পাওয়া যায়নি এমনকি তাদের শরীরেও কাঁটাছেড়ার কোনো দাগ পাওয়া যায়নি। আমাদের পত্রপত্রিকা সহ কিছু অনলাইন মিডিয়া কোনোকিছু যাচাই বাছাই না করে শুধুমাত্র তাদের নিউজের ভিউ বাড়ানোর জন্য সাধারণ কিছু সুইসাইডের ঘটনাকে ব্লুহোয়েলের স্বীকার বলে চালিয়েছে। বিশ্বাস না হলে আপনি সরেজমিনে সুইসাইড করা সেসব ছেলেমেয়ের বাড়িতে খোঁজখবর নিন।
.
প্রতিবছরই বিশ্বে শতশত ডিপ্রেসড ছেলেমেয়ে সুইসাইড করে। মজার ব্যাপার হলো, তাদের কারো কারো সুইসাইডের ঘটনাকে আন্তর্জাতিক কিছু মিডিয়া সর্বপ্রথম ব্লুহোয়েলের স্বীকার বলে খবর ছড়িয়েছিলো। গুজবটা মূলত সেখান থেকেই পুরো বিশ্বে ছড়িয়েছে। আর যারা সুইসাইড করেছে তাদের বেশিরভাগ ই মেয়ে। মেয়েরা ডার্ক ওয়েব কি সেটাই জানেনা, ব্লুহোয়েল কই পাবে? আমি আগেই বলেছি ডার্ক ওয়েবের অলিগলি প্রফেশনাল হ্যাকার বা আইসিটি এক্সপার্ট ছাড়া কেউই চিনবেনা, সেখানে এতো এতো মেয়ে ব্লুহোয়েল খেলে সুইসাইড করার ব্যাপারটা হাস্যকর।
.
আমাদের দেশে কিছু কুচক্রী মহল আছে যারা কোনো সেন্সিটিভ ঘটনাকে পুঁজি করে দেশে গুজব ছড়াতে চায়। তারাই গত কয়দিন BTRC এর নামে রাত ৯-১০ টা পর্যন্ত মোবাইল বন্ধ রাখার একটা গুজব ছড়িয়েছে ফেসবুক। BTRC এইরকম কোনো খবর প্রচার করেনি তা গতকাল বিটিআরসির সদরদপ্তর মিডিয়ার মাধ্যমে ঘোষণা দিয়েছে।
.
ব্লুহোয়েল গেম নিয়ে আমাদের মা বাবাদের কোনোরকম বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের বলবো, আপনারা শুধুমাত্র ছেলেমেয়েদের মোবাইল, ইন্টারনেট চালানোর ব্যাপারে সতর্ক হোন। তাদের নির্দিষ্ট একটা নিয়মের মাধ্যমে ডিসিপ্লিনে আনুন। তাদের সাথে মন খুলে মিশুন। তাদের যথেষ্ট সময় দিন। তাদের কথা শুনুন। বন্ধুত্বপূর্ণ আচরণ করুন।
.
মনে রাখবেন, ছেলেমেয়ে আপনার কাছ থেকে যতই দূরে যাবে ততই বিপদগামী হবে। ডিপ্রেশনে ভুগবে। তখন ব্লুহোয়েল থাকুক বা না থাকুক তারা একসময় সুইসাইড করার মতো ডিসিশন নিতেও পিছপা হবেনা।
.
চারদিকে ব্লুহোয়েল গেম নিয়ে মানুষের ভয়ভীতি দেখে নিজেই অবাক হলাম। তাই
অনেক সময় নিয়ে ভেবেচিন্তে কেবল আপনাদের জন্যই পোষ্টটি লিখলাম। আপনার উপকারে আসলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানার সুযোগ দিবেন কারণ আমরা কেউই ব্লুহোয়েল নিয়ে আর কোনো বিভ্রান্তিতে থাকতে চাইনা।
প্রয়োজনে ভিডিওটি দেখে নিন,,,
↓ ↓ ↓
https://youtu.be/Z6rJK3mGFg4
Sunday, February 7, 2016
বিশ্বের চতুর্থ ধনী মার্ক জাকারবার্গ
ফেসবুকের জনপ্রিয়তা যেমন হু-হু করে
বেড়েছে, তেমনি বেড়েছে এর প্রধান
নির্বাহীর সম্পদ। মার্কিন গণমাধ্যম
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে,
ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান
নির্বাহী মার্ক জাকারবার্গ এখন বিশ্বের
চতুর্থ ধনী ব্যক্তি। মাত্র ৩১ বছর বয়সেই এ
অবস্থানে পৌঁছে গেছেন জাকারবার্গ।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের বরাত
দিয়ে সিএনএন এ তথ্য প্রকাশ করেছে।
সম্পদের দিক থেকে জাকারবার্গ পেছনে
ফেলেছেন অ্যামাজনের প্রধান নির্বাহী
জেফ বেজোসকে।
জাকারবার্গের সম্পদের পরিমাণ এখন প্রায়
৫০ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি
টাকায় যা প্রায় চার লাখ কোটি টাকা!
গত মাসের ২৮ তারিখে আচমকা ফেসবুকের
শেয়ারের দাম হু-হু করে বাড়তে থাকলে সে
সঙ্গে তাল দিয়ে জাকারবার্গও দ্রুত ধনী
হতে থাকেন। সে কারণেই বিশ্বের ধনীর
তালিকায় চতুর্থ স্থানে এসে পৌঁছালেন
যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা প্রধান
নির্বাহী।
ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে এখনো
রয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা
বিল গেটস। তাঁর সম্পদের মূল্য ৭৮ বিলিয়ন
মার্কিন ডলার।
স্পেনের আমান্সিও ওর্তেগা ৬৯ বিলিয়ন
মার্কিন ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে ও
ওয়ারেন বাফেট প্রায় ৬০ বিলিয়ন মার্কিন
ডলার সমমূল্যের সম্পদ নিয়ে আছেন
তালিকার তৃতীয় অবস্থানে।
কিছুদিন আগে শেয়ার মার্কেটে আচমকা
বড় ধরনের পরিবর্তনের ফলে বিশ্বের অনেক
ধনীই যেমন পিছিয়ে পড়েছেন, আবার
অনেকেরই সম্পদ বেড়েছে রাতারাতি।
ফেসবুকে আমি
Posted by Ashek Ali
যে ‘পুরুষ’ মা হয়েছেন তিনবার!
যুক্তরাষ্ট্রের এক পুরুষ জন্ম পরিচয়ে সন্তুষ্ট
থাকতে না পেরে অস্ত্রোপচার করে
নিজের লিঙ্গ পাল্টে ফেলেছিলেন।তিনি
হচ্ছে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ট্রেসি
লিউয়ানানি লা গোনডিনো। ২০০২ সালে
লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে নারী থেকে
পুরুষ হয়ে যাওয়া ট্রেসি নিজের নাম
পাল্টে রাখলেন নতুন নাম থমাস ট্রেস
বেটি। এরপর সিক্স প্যাক শরীর,
শ্মশ্রুমণ্ডিত মুখমণ্ডল– অস্ত্রোপচারের
মাধ্যমে সবই সম্ভব করেছিলেন থমাস। দি
ইনডিপেনডেন্ট পত্রিকা জানিয়েছে,
জননাঙ্গেও পরিবর্তন আনতে প্রস্তুত
ছিলেন চিকিৎসকরা। কিন্তু মা হওয়ার
সাধ ছিল তাঁর। তাই নিজের ‘পুরোনো’
শরীরের নারী জননাঙ্গ রেখে
দিয়েছিলেন তিনি। আর পরে শরীরের সেই
‘পুরোনো’ অঙ্গের মাধ্যমে ‘পুরুষ মা’
হিসেবে আলোচিত হয়ে ওঠেন থমাস।
নারী থেকে পুরুষে রূপান্তরিত থমাস বিয়ে
করেন ন্যান্সিকে। এই ন্যান্সিও আবার
একসময় ছিলেন পুরুষ। কিন্তু পুরুষ জননাঙ্গ
কিংবা গর্ভাশয় ছিল না তাঁর। ফলে
থমাসকে মা হওয়ার জন্য শরণাপন্ন হতে
হলো শুক্রাণুদাতার। এরপর তিন সন্তানের
জন্ম দিয়েছেন স্বাভাবিক প্রসবের
মাধ্যমে। এই তিন সন্তানকে আবার
স্তন্যপান করিয়েছেন ন্যান্সি। থমাসের
প্রথম সন্তান সুসানের বয়স এখন সাত।
মেজো অস্টিনের বয়স চার আর ছোট মেয়ে
জেনসেনের বয়স এক বছর। সাধারণ
দৃষ্টিকোণ থেকে দেখা অদ্ভুত এ
পরিবারটি বর্তমানে যুক্তরাষ্ট্রের
অ্যারিজোনায় বাস করছেন।
ইনডিপেনডেন্টের খবর অনুযায়ী, তিন
সন্তান এবং স্ত্রী ন্যান্সিকে নিয়ে
‘অদ্ভুত’ সংসারে দিব্যি আছেন ‘পুরুষ-মা’
থমাস বেটি।
.
.
সংবাদ টি পড়ার জন্য ধন্যবাদ।
ফেসবুকে আমি
Posted by Ashek Ali
Saturday, January 30, 2016
রবিতে ফিরে এসে মাত্র ৯ টাকায় উপভোগ করুন ১ জিবি ডাটা !!!
কেবল রবি বন্ধ সংযোগ গ্রাহকের
জন্যে এই অফার প্রযোজ্য
৯ টাকায় ১ জিবি ডাটা
এই প্যাক কিনতে গ্রাহককে
*৮৬৬৬*০৯০# ডায়াল করতে হবে:
প্যাকের মূল্য ৯ টাকা (এসডি ও
ভ্যাট প্রযোজ্য)।
এর মেয়াদ হবে কেনার দিন
থেকে ৭ দিন ।
গ্রাহক ৭ দিনের মধ্যে কেবল
একবার এই প্যাক কিনতে
পারবেন।
মেয়াদকালীন সময়ে গ্রাহক
রাত ১২টা থেকে দুপুর ১২টা
পর্যন্ত এই প্যাক ব্যবহার করতে
পারবেন।
ডাটা ব্যালান্স চেক করতে
গ্রাহককে *৮৪৪৪*৮৮# ডায়াল
করতে হবে।
আধা পয়সা এক পয়সা কলরেট
এই কল রেট পেতে গ্রাহককে ৯
টাকা অথবা ২৯ টাকা রিচার্জ
করতে হবে
যে কোন রবি নম্বরে ০.৫ পয়সা/
সেকেন্ড
অন্য যে কন নাম্বারে ১ পয়সা/
সেকেন্ড
গ্রাহক ৯ টাকা রিচার্জ্ করলে
১০ দিনের মেয়াদ এবং ২৯ টাকা
রিচার্জ্ করলে ৩০ দিনের
মেয়াদ পাবেন।
ডিফল্ট ট্যারিফ প্ল্যান:
গ্রাহক যদি ৯ টাকা অথবা ২৯
টাকা রিচার্জ্ না করেন, তাহলে
যে কোন অপারেটরে ১৮ পয়সা/১০
সেকেন্ড কথা বলা এবং ৫০ পয়সা/
এসএমএস ট্যারিফ প্ল্যান উপভোগ
করবেন। গ্রাহক যদি অন্য কোন
ট্যারিফ প্ল্যানে মাইগ্রেশন
করেন, তাহলে এই অফারটির
আওতায় প্রদত্ত সুবিধাদি আর
পাবেন না।
বুঝতে কোন সমস্যা হলে
ফেসবুকে আমি
powerd by Robi
[post by Ashek Ali]
Friday, January 29, 2016
GP বন্ধ গ্রামীণ সিমে মাত্র ১০টকায়া ২জিবি, এভাবে ৮ জিবি ইন্টারনেট ফ্রি পাবেন, তাই এক্ষনি লুফে নিন।
ইন্টারনেট অফার …২ জিবি ১০ টাকা, ৮
জিবি ৪০ টাকা,
১০০ এমবি ১
টাকাGrameenphone দিচ্ছে এখন বন্ধ সিম
অফার for the all inactive customers. এই
অফারের অন্তর্ভুক্ত গ্রাহকেরা পাবে 2GB 10
TK and 8GB 40Tk internet data.এর জন্য
আপনার যা লাগবেঃ*.একটি অব্যবহৃত
গ্রামিনফোন সিম যেটি গত দেড় মাস বা
তার চেয়ে বেশি সময় বন্ধ ছিল।*.প্রথমে
আপনার একটি সচল গ্রামিনফোন সিম
থেকে অব্যবহৃত গ্রামিনফোন সিমের
নম্বরটিযাচাই করে নিন ।*.আপনার সিমটি
এই অফারের আওতাভুক্ত আছে কিনা…
যাচাই করতে আপনার মোবাইলের ম্যাসেজ
অপশনে গিয়ে টাইপ করুন. BHK><Your unused
phone numberএবং পাঠিয়ে
দিন9999নাম্বারে।*.যদি এরকম “you are
eligible for’ ম্যাসেজ পান তাহলে আপনি ৪০
টাকা খরচ করে ৪ বারে ৮ জিবি ইন্টারনেট
ডাটা কিনতে পারবেন।১০ টাকায় ২
জিবিনিতে ডায়াল করুন*১১১*৯০#*.এই
ইন্টারনেটের মেয়াদ ১৫ দিন.. এবং আপনি
চাইলেFlexi-planদিয়ে মেয়াদ বাড়িয়ে
নিতে পারবেন… এই ডাটা দিন-রাত ২৪
ঘন্টা ব্যবহার করা যাবে.এছাড়াও রয়েছে১
টাকায় ১০০MB নিতে ডায়াল করুন
*৫০০০*৭৭#*.সর্বোচ্চ ৩ বার নেয়া যাবে।
ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল
করুন*৫৬৬*১০#*.আপনি আপনার রেফারার
নাম্বারকে ১০০ mb দিতে পারবেন যেটা
আপনার ইন্টারনেট ব্যালেন্স থেকে কাটা
যাবে।*.রেফারার নাম্বারকে ১০০ mb দিতে
ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন SN space
“number” send to 9999
বুঝতে সমস্যা হলে...
ফেসবুকে আমি
Posted by Ashek Ali
Monday, December 28, 2015
বাংলাদেশি বিজ্ঞানী উদ্ভাবন করলেন বিশ্বের প্রথম সৌরশক্তিচালিত হেলিকপ্টার!
লন্ডন, ২৫ আগষ্ট- বিশ্ব দরবারে
বিজ্ঞানের জগতে বাংলাদেশের মুকুটে
আরো একটি সাফল্যের পালক যুক্ত হলো।
বিশ্বের প্রথম সোলার হেলিকপ্টার
তৈরি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত
বিজ্ঞানী ড. হাসান শহীদ। তার
তত্ত্বাবধানে কুইনমেরি ইউনিভার্সিটির
শিক্ষার্থীরা এমন হেলিকপ্টার উদ্ভাবন
করেছেন যা শুধু সৌরশক্তি দিয়ে চলবে।
এই সোলার হেলিকপ্টারের বিশেষত্ব
হলো এটি কোন ধরণের ব্যাটারির সাহায্য
ছাড়াই শুধুমাত্র সৌর শক্তির সাহায্যেই
চলবে। কুইনমেরী ইউনিভাসির্টি অব
লন্ডনের মাস্টার্স অধ্যায়নরত ৭
শিক্ষার্থীর সমন্বয়ে উদ্ভাবিত সোলার
হেলিকপ্টারটি প্রুফ অব কনসেপ্ট পেয়ে
এখন চুড়ান্ত অনুমোদনের দ্বারপ্রান্তে।
হেলিকপ্টারটির উদ্ভাবনী দলে রয়েছেন
আরেক ব্রিটিশ বাংলাদেশি, যার নাম
শাকির আহমেদ। নতুন এই হেলিকপ্টারের
নাম দেয়া হয়েছে “সোলারোকপ্টার”।
ড. শহীদের বেশ কিছু গবেষণা-প্রবন্ধ
রয়েছে। এছাড়া তিনি স্প্রিঞ্জারে
প্রকাশিত ““Parallel Computing for Real-time
Signal Processing and Control” ও আইইটি
কর্তৃক প্রকাশিত ““Flexible manipulator-
modelling, simulation and control” বই দুটির
সহ-লেখক ছিলেন। তিনি তথ্য-প্রযুক্তি
বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনের
কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও
কাজ করেছেন।
নতুন এই “সোলারোকপ্টার” এর খবর
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে
এসেছে গুরত্বের সাথে। যেমন- the Daily
Planet show of Discovery Channel, Gizmag,
Fast Company and Designboom Magazines,
Channel S (UK).
ড. হাসান শহীদ যুক্তরাষ্ট্রের শেফিল্ড
বিশ্ববিদ্যালয়ের অটোমেটিক কন্ট্রোল ও
সিস্টেমস ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে
পিএইচডি ডিগ্রী অর্জন করেন। এরপর পরই
তিনি কুইন মেরি ইউনিভার্সিটি অব
লন্ডনে প্রভাষক হিসেবে যোগদান করেন।
সেখানে শিক্ষকতার পাশাপাশি তিনি
রোবোটিকস, মেডিক্যাল রোবোটিকস,
মেডিক্যাল/সার্জিক্যাল ডিভাইস,
হাইব্রিড এনার্জি সিস্টেম, সোলার
হেলিকপ্টার নিয়ে গবেষণা চালিয়ে
যাচ্ছেন।