Sunday, June 10, 2018
vigo video Apps Easy Earning Apps 2018. ফ্রিতে ১০-১৫ হাজার টাকা আয় করুণ প্রতি মাসে মাত্র ১৫ সেকেন্ড এর ভিডিও আপলোড করে
Tuesday, March 20, 2018
আইসোলেটর কি? আইসোলেটর কোথায় ব্যবহার করা হয়?
আইসোলেটর কি?
“আইসোলেটর এক ধরনের সুইচ, যা অফলাইনে অপারেটিং করা হয়।
বৈদ্যুতিক সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রপাতি বিশেষ করে ট্রান্সফরমারকে নো-লোড অবস্থায় বা সামান্য লোড অবস্থায় লাইন হতে বিচ্ছিন্ন করার জন্য আইসোলেটর ব্যবহার করা হয়।“
//":আইসোলেটর হচ্ছে এমন একটি সুইচ, যাকে যান্ত্রিক বিনা লোডে অন বা অফ করা যায়। এতে আর্ক নির্বাপণের বিশেষ কোন ব্যবস্থা থাকে না।"
আইসোলেটর কোথায় ব্যবহার করা হয়?
"মেইন লাইনের সঙ্গে সংযুক্ত যন্ত্রপাতি মেরামতের উদ্দেশ্যে যন্ত্রপাতিকে মেইন লাইন হতে বিচ্ছিন্ন করার জন্য এবং ট্রন্সমিশন লাইনের চার্জিং কারেন্টকে অফ করার জন্য আইসোলেটর ব্যবহার করা হয়"।
আইসোলেটরের প্রকারভেদ নিন্মরূপঃ
• ভার্টিক্যাল ব্রেক টাইপ
• হরিজন্টাল ব্রেক টাইপ ( সেন্টার ব্রেক অথবা ডাবল ব্রেক )
• ভার্টিক্যাল প্যান্টোগ্রাফ টাইপ।
কোন সার্কিটে আইসোলেটর ওপেন করতে হলে কী করতে হয়?
• প্রথমে সার্কিট ব্রেকার ওপেন করতে হবে;
• এরপর আইসোলেটর ওপের করতে হবে;
• আর্থিং সুইচ বন্ধ করতে হবে।
সার্কিটে আইসোলেটর বন্ধ করার সময় কি করতে হবে?
• প্রথমে আর্থিং সুইচ ওপেন করতে হবে;
• এরপর আইসোলেটর বন্ধ করতে হবে;
• সার্কিট ব্রেকার বন্ধ করতে হবে।
সার্কিট ব্রেকারের উভয় পার্শ্বে আইসোলেটর কেন লাগানো থাকে?
যখনই কোন লো-ভোল্টেজ লাইনে অথবা রেসিডেনসিয়াল কার্যে মেরামত বা মেইনটেন্যান্স করা হয়, তখনই কোন ইলেকট্রিশিয়ান মেইন সুইচ অফ করে দিয়ে সুইচ এর ফিউজ ব্রিজ খুলে নিজের পকেটে রেখে কাজ কর্মে নিশ্চয়তা বোধ করে এবং এটাই নিয়ম। এতে অধিকতর নিরাপত্তা বজায় থাকে। কারন, ভূলবশত কেউ মেইন সুইচ অন করে দিলে লইনে কার্যরত অপারেটরের দুর্ঘটনা ঘটবে। ঠিক তেমনি হাই টেনশন লাইনের ফল্ট সরানোর সময় বা মেইনটেন্যান্সের সময় সার্কিট ব্রেকার অপারেট করানোর পরেও আইসোলেটর দ্বারা লাইনকে সম্পূর্নরূপে বিযুক্ত করে একজন ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান অধিকতর নিশ্চিত মনে কাজ করতে পারে। অনেক সময় ভুলবশত সার্কিট ব্রেকার অন হয়ে যেতে পারে। কারন, এটি প্রায়ই রিমোট কন্ট্রোল টাইপ হয়ে থাকে। কিন্তু নির্দিৃষ্ট স্থানে ব্যক্তিবিশেষ না গিয়ে আইসোলেটর অন বা অফ করতে পারে না। এ ছাড়া সার্কিট ব্রেকারকে মেইনটেন্যান্স বা মেরামত করার জন্য এর উভয় পার্শ্বে আইসোলেটর লাগানো থাকলে সহজে আইসোলেটর খুলে সার্কিট ব্রেকারকে মেরামতের জন্য বাহিরে আনা যায়। কাজেই অপারেটর বা ইলেকট্রিশিয়ানদের অধিক নিশ্চয়তার মধ্যে কাজ করার জন্য সিস্টেমে সার্কিট ব্রেকার লাগানো সত্ত্বেও আইসোলেটর লাগানো হয়।
Sunday, March 18, 2018
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে কি বিদ্যুৎ খরচ একই হয় নাকি কম হয়?
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে কি বিদ্যুৎ খরচ একই হয় নাকি কম হয়?
..............******.............
আমরা সাধারণত দুই প্রকারের ফ্যান রেগুলেটর ব্যবহার করে থাকি।
(ক) ইলেকট্রিক্যাল রেগুলেটর (খ) ইলেকট্রনিক রেগুলেটর।
ইলেকট্রিক্যাল রেগুলেটর তৈরি হয় ট্যাপিং যুক্ত ইন্ডাকটরের দ্বারা।
বৈদ্যুতিক ফ্যান চলার সময় এই রেগুলেটর কমিয়ে দিলে ফ্যানের রোটেশন কমে কিন্তু রেগুলেটর উত্তপ্ত হয়।
এই অপ্রয়োজনীয় উত্তাপের কারনে বৈদ্যুতিক পাওয়ার খরচ হয়।
ফলে ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম-বেশির সাথে রেগুলেটর লস যথাক্রমে বেশি ও কম হয় ফলে বৈদ্যুতিক পাখার গতি যাই হোক, বিদ্যুৎ খরচ প্রায় একই হয়।
অন্যদিকে ইলেকট্রনিক রেগুলেটর তৈরি হয় থাইরিস্টর জাতীয় ইলেকট্রনিক সুইচিং ডিভাইস দিয়ে।
এতে অপ্রয়োজনীয় উত্তাপের পরিমাণ অত্যন্ত নগন্য থাকায় রেগুলেটর লস হয় না বললেই চলে।
ফলে বৈদ্যুতিক পাখার গতি কমালে বিদ্যুৎ খরচ কমে এবং পাখার গতি বাড়ালে বিদ্যুৎ খরচ বাড়ে।
তাই ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম হলে বিদ্যুৎ খরচও কম হয় ।
Saturday, March 17, 2018
টরোয়েড বা টরয়েড ট্রান্সফরমার কি? AshekBD
টরোয়েড বা টরয়েড ট্রান্সফরমার কি?
এখন আমরা আলোচনা করবো নতুন দের বিশেস সেনসেশন টরোয়েড ট্রান্সফরমার নিয়ে। এই টরোয়েড বা টরয়েড ট্রান্সফরমার (Toroid transformer) মূলত একই নীতিতে কাজ করে থাকে। এর প্রকৃত নাম টরোয়ডাল বা টরওয়ডালট্রান্সফরমার। এর গোল বা রিং আকৃতির জন্য এই নাম দেয়া হয়েছে। ইংরেজিটরাস (Torus) শব্দের অর্থ গোলাকার রিং বিশেষ। আর এই টরাস শব্দটি থকেই টরোয়েড শব্দটি এসেছে।
নিচে আমরা কিছু টরোয়েড পাওয়ার ট্রান্সফরমার দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি টরোয়ডাল/টরোয়েড ট্রান্সফরমার এর ভেতরের বিভিন্ন যন্ত্রাংশ-